বার্তা সংস্থা আবনা : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পো'র প্রধান বিমান বন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ নিয়ে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ওই বিমান বন্দরের কাছেই সিরিয়ার বিমান বাহিনীর একটি বড় ঘাঁটি অবস্থিত।
ব্রিটেনভিত্তিক সিরিয়ার সরকার বিরোধী সংগঠন অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়ে বলেছে, গত বুধ ও বৃহস্পতিবারের সংঘর্ষে নিহতদের মধ্যে প্রায় অর্ধেক সরকারি সৈন্য। তবে আরেকটি সূত্র জানিয়েছে, আলেপ্পো আন্তর্জাতিক বিমান বন্দরের নিয়ন্ত্রণ গ্রহণের সংঘর্ষে নিহতদের বেশিরভাগই সশস্ত্র দুর্বৃত্ত।
তবে এ সংঘর্ষ সত্ত্বেও বিমান বন্দরটির নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজও (শুক্রবার) আলেপ্পোর প্রধান বেসামরিক বিমান বন্দরটির আশপাশে সংঘর্ষ চলছিল।#রেডিও তেহরান