১৮ ফেব্রুয়ারি ২০১৩ - ২০:৩০

সিরিয় বাহিনী’র এক আতর্কিত অভিযানে আফগানিস্তানে ‘উসামা বিন লাদেনে’র নিকট প্রশিক্ষণ গ্রহণকারী বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। এদের মধ্যে রয়েছে আল-কায়েদার জনৈক কুখ্যাত স্নাইপার, আত্মঘাতী হামলা ও বোমা স্থাপনের প্রশিক্ষক এবং সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার অন্যতম নেতা। সিরিয়ার হোমস অঞ্চলের রীফে এলাকায় এক সংঘর্ষে তারা নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয় বাহিনী আজ (গতকাল) ভোরে হোমসের রীফ অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের একটি ঘাঁটিতে হামলা চালায়। কুখ্যাত ইরাকি স্নাইপার ‘আব্দুল হাদী আল-আকাল’, আত্মঘাতী ও বোমা স্থাপনের প্রশিক্ষক ‘আবু হুযাইফা আল-খতিব’ এবং আল-কায়েদা নেতা ‘হেসাম আল-এযাম, সিরিয় বাহিনী’র হোমস অঞ্চলে চালানো এক অভিযানে নিহত হয়েছে।

স্থানীয় সূত্র বার্তা সংস্থা ফারসকে জানিয়েছে যে, নিহতদের মধ্যে ৩ জন হচ্ছে ইরাক ও আফগানিস্তানে পরিচালিত আল-কায়েদার বিভিন্ন অভিযানের নেতৃত্ব দানকারী। এর সবাই আল-কায়েদা শীর্ষ নেতা বিন লাদেনের নিকট আফগানিস্তানে প্রশিক্ষণ লাভ করেছিল।

এছাড়া সিরিয় বাহিনী ‘আল-গান্তু ও আল-কারাবিছ’ এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় হামলা চালিয়েছে, এ হামলায় অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

উল্লেখ্য, ‘জিবহাতুন নাসরাহ’ জঙ্গী দলের সাথে সম্পৃক্ত আল-কায়েদা সদস্যরা সিরিয়া সংঘর্ষে সক্রিয় অংশগ্রহণ করছে। তারা পশ্চিমার বিভিন্ন দেশসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের –যেমন : কাতার, সৌদি আরব, তুরস্ক- সহযোগিতায় সংক্ষিপ্ত সামরিক প্রশিক্ষণ লাভের পর সিরিয়ায় প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের মত দেশ কিছুদিন পূর্বেও ঘোষণা করেছে যে, এ সকল দল সন্ত্রাসবাদী, অথচ এ দেশগুলোই উক্ত সন্ত্রাসী দলসমূহের পৃষ্ঠপোষকতা করে থাকে।#