আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে যে, আফগানিস্তানের নাঙ্গাহার, লাগমান, কান্দাহার, আরাযগান, লোগার, খুস্ত, পাখতিয়া, হেরাত ও হোলমান্দ অঞ্চলে আফগান ও বিদেশী সেনাদের পরিচালিত যৌথ অভিযানে ২৫ জন তালেবান জঙ্গী নিহত এবং অপর ৭ জন আহত ও ১৬ জন গ্রেপ্তার হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, এ সকল অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক ভারী ও হাল্কা অস্ত্র, ৪৭টি হাত বোমা, বিস্ফোরক দ্রব্য ভর্তি ৩টি মোটর সাইকেল এবং তালেবান জঙ্গীদের ব্যবহৃত ৩টি গাড়ী উদ্ধার করা হয়েছে।
জাবিহুল্লাহ মুজাহিদ –যিনি নিজেকে তালেবান মুখপাত্র বলে দাবী করেন- প্রকাশিত সংবাদে তালেবান জঙ্গীদের নিহত হওয়ার কথা প্রত্যাখ্যান করে জানিয়েছেন : উক্ত সংঘর্ষে তালেবান জঙ্গীরা বেশ কয়েকজন সরকারী সৈন্যকে হত্যা করতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশসমূহ ১১ বছর পূর্বে সন্ত্রাসবাদের মোকাবেলার বাহানায় আফগানিস্তানে হামলা চালালেও এদেশে এখনো সহিংসতা অব্যাহত রয়েছে।
আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘের কার্যালয় আজ ঘোষণা করেছে যে, ২০১২ সালে বিদেশী ও আফগান সৈন্য এবং সরকার বিরোধীদের বিভিন্ন হামলায় ৭ হাজার ৫৫৯ জন বেসারমিক লোক হতাহত হয়েছে।#