আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তিউনিশিয়া পুলিশ উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তি এবং তার সহকারীকে গ্রপ্তার করেছে। পুলিশ জানিয়েছে যে, তারা উগ্রতাবাদী সালাফী মুভমেন্টের সাথে সম্পৃক্ত।
এ সূত্র জানিয়েছে যে, বেলাইদ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত ঐ ব্যক্তির বয়স ৩১ বছর। তাকে তিউনিশিয়ার রাজধানীর ‘কিরতাজাহ’ অঞ্চল হতে গ্রপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দ্বিতীয় ব্যক্তি ৬ই ফেব্রুয়ারী হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিকে হত্যাকাণ্ডের পর মোটরসাইকেল যোগে পালাতে সহযোগিতা করেছিল।
ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে যে, দু’টি পুলিশ সূত্র তাদের গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছে : গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিই উগ্রতবাদী সালাফীদের সাথে জড়িত এবং উক্ত হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নারীর –যিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন- সাক্ষ্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের কাজ সহজ করে দেয়।
একটি সূত্র জানিয়েছে যে, হত্যাকাণ্ডে জড়িত ঐ ব্যক্তি কিরতাজাহ অঞ্চলের নিকটবর্তী ঘন বসতিপূর্ণ এলাকা কারামে অবস্থিত ‘বিপ্লবী রক্ষী সংঘ’তে তত্পর ছিল।
এদেশের গণমাধ্যম কর্তৃক বেলাইদের হত্যাকারীদের গ্রেপ্তারের খবর প্রকাশ করার পরও দেশটির রাজনৈতিক কর্মকর্তারা এখনও মুখ খোলেননি এবং আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যায়নও করেননি।
বলাবাহুল্য, তিউনিশিয়ার ‘বিপ্লব রক্ষী সংঘ’ সংস্থাটি সালাফী মুভমেন্ট এবং ‘আল-নাহদ্বাহ’ দলের সাথে সম্পৃক্ত। এ বিষয়টি এখনো স্পষ্ট নয় যে, শুকরি বেলাইদের হত্যার ফতওয়া কে এবং কি উদ্দেশ্যে প্রদান করেছে।
এদিকে বেলাইদের হত্যাকাণ্ডের কারণে এদেশের সরকার নিরব ভূমিকা পালন করছে এবং এ কারণে আল-নাহদ্বাহ দলের জনসমর্থন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, এমনকি বর্তমানে নতুন সরকার গঠনে তারা সমস্যার সম্মুখীন।#