২৮ ফেব্রুয়ারি ২০১৩ - ১৭:২৮

বেহেশতের সনদপত্র দিয়ে জঙ্গীদেরকে আত্মঘাতী হামলার প্রতি অনুপ্রাণিত করে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : খ্রিষ্টান ধর্মের বিভিন্ন দলের মধ্যে বেহেশত বিক্রয়ের বিষয়টি প্রচলিত একটি বিষয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে বিষয়টি আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন জঙ্গী দলের মাঝে লক্ষ্য করা গেছে, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করে।

আফগানিস্তান ও পাকিস্তানে তত্পর তালেবান জঙ্গীদের বিশ্বাস যে, আত্মঘাতী বোমা হামলা চালানোর মাধ্যমে সরাসরি বেহেশতে প্রবেশ করা সম্ভব!

কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রশ্ন জাগে তা হলো, আত্মঘাতী হামলা চালানোর পর ঐ ব্যক্তিটি যে বেহেশতে যাবে তার নিশ্চয়তা কে দেবে? আর তাই তালেবান নেতারা লিখিত সনদ প্রদানের (!) মাধ্যমে তাদের জঙ্গী সদস্যদের এ সমস্যার সমাধান করেছেন।

এ সনদপত্রের নাম হচ্ছে ‘বেহেশতে প্রবেশের সনদপত্র’। সনদটি উর্দু ভাষায় লেখা এবং এতে উল্লেখ করা হয়েছে যে এ সনদের অধিকারী ব্যক্তি বেহেশতে যেতে পারবে!!!

মজার বিষয় হল তালেবান নেতারা কখনো কখনো বেহেশতের সনদপত্রকে জঙ্গীদের নিহত হওয়ার পূর্বেই তাদের হাতে তুলে দেয়!!

তালেবান নেতারা আত্মঘাতী হামলাকারীদেরকে বেহেশতের সনদপত্র এমতাবস্থায় প্রদান করে থাকে যখন এ হামলার শিকার অধিকাংশই হচ্ছে নিরীহ ও অসহায় বেসামরিক মুসলমানরা।

অবশ্য বেসামরিক লোকদের হত্যার জন্যও তালেবান যুক্তি তৈরী করেছে; তাদের আকিদা মতে জঙ্গীরা বেসামরিক লোকদেরকে হত্যা করে তাদেরকে বেহেশতে যেতে সহযোগিতা করে!!!!!