২ মার্চ ২০১৩ - ১৭:৩২

পাকিস্তানের করাচি শহরের ‘আওরাঙ্গী টাউন’ এলাকায় ৩ জন পাকিস্তানি যুবকের উপর হামলা চালিয়েছে উগ্রতাবাদী সন্ত্রাসীরা। ঘটনার শিকার ৩ যুবকের মধ্যে ২ জন ঘটনাস্থলেই শহীদ হয়েছেন এবং গুরুতর অবস্থায় আরেকজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ‘আলী হায়দার’ (২৫) পিতা নাওয়াজ ও ‘আলী হাসনাইন’ (২৪) পিতা এজায পাকিস্তানের করাচী শহরের ‘আওরাঙ্গী টাউন এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে ঘটনাস্থলে শহীদ হন। এ হামলায় মুশতাক হুসাইনের পুত্র ‘হাশেম’ (২২) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পাকিস্তান হতে প্রেরিত প্রতিবেদনে বলা হয়েছে যে, বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহরের হাজারা শিয়াদের বিরুদ্ধে ভয়াবহ বোমা হামলায় আহত সক্রিয় শিয়া ব্যক্তিত্ব ‘আব্দুর রশিদ’ (৫৫) করাচি’র আগাখান হাসপাতালে চিকিত্সারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।#