আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নাইজেরিয়ার রাজধানী ‘লাগোস’ কর্তৃপক্ষ স্কুলে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নাইজেরিয়ার মুসলিম ছাত্র বিষয়ক পরিষদের প্রধান সুলাইমান বলেছেন : সরকারী স্কুলে হিজাব পরার বিষয়ে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা গ্রহণযোগ্য নয়।
ইসলাম অনলাইন ওয়েব সাইট জানিয়েছে, জনাব সুলাইমান বলেছেন : স্কুলের ছাত্রীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আরোপ ছাত্রীদের প্রকাশ্য অধিকার লঙ্ঘন; এর পাশাপাশী সংবিধান বিরোধীও বটে।
মুসলিম ছাত্র সমাজ বারংবার হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনার নিন্দা জানিয়ে নতুন এ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
বিক্ষোভকারীরা এ সময় সিটি মেয়রের কার্যালয়ে ঢোকার রাস্তা বন্ধ করে দেয়। তারা বিভিন্ন শ্লোগান লেখা প্লেকার্ডও বহন করছিল। ঐ প্লেকার্ড সমূহে ‘হিজাব আমাদের অধিকার’, ‘হিজাবভীতি বন্ধ করো’ ইত্যাদি শ্লোগান দিয়ে উক্ত সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বিক্ষুদ্ধ জনতা।
নতুন আইনের ভিত্তিতে হিজাব পরিহিতা ছাত্রীদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে।
নাইজেরিয়ার মুসলমানরা মনে করেন, এ নিষেধাজ্ঞা ছাত্রীদের জন্য সমস্যার সৃষ্টি করেছে। নাইজেরিয়ার সংবিধান এদেশের সকল নাগরিককে তাদের ধর্ম নির্বাচনের অধিকার প্রদান করে।
গত বছরের এপ্রিল মাসে মুসলিম আইনজীবিরা সরকারী স্কুলসমূহে জারিকৃত এ নিষেধাজ্ঞার বিষয়ে লাগোস কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন, কিন্তু তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়।
উল্লেখ্য, এদেশের ১৪ কোটি জনসংখ্যার মধ্যে ৫৫% লোক হচ্ছে মুসলমান এবং খ্রিষ্টানরা দেশটির মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগ।#