আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার -২রা মার্চ- ঘোষণা করেছে যে, বিভিন্ন অঞ্চলে পরিচালিত সামরিক অভিযানে অন্তত ৭ জন তালেবান জঙ্গী নিহত এবং ১৯জন গ্রেপ্তার হয়েছে।
আফগানিস্তান পুলিশ এদেশের সামরিক বাহিনী ও যৌথবাহিনী’র সহযোগিতায় কান্দাহার, লুগার, ফাররাহ, হোলমান্দ ও পাকতিকা অঞ্চলে কয়েকটি অভিযানে চালায়।
এ সময় আফগান সামরিক বাহিনী ও ন্যাটো বাহিনী তালেবানদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। তারা তালেবানদের পেতে রাখা দু’টি মাইনও নিস্ক্রীয় করতে সক্ষম হয়েছে। এ রিপোর্ট লেখা অবধি তালেবান এ সম্পর্কে কোন মন্তব্য করেনি।#