আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল ৪০ কিলোগ্রামের ঐ বোমাটি পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহর হতে উদ্ধার এবং তা নিস্ক্রিয় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার -৫ই মার্চ- একটি রিক্সায় পেতে রাখা বোমাটি কোয়েটা শহরের ‘সারইয়াব’ স্ট্রীটে অবস্থিত একটি হাসপাতালের নিকট হতে উদ্ধার করা হয়েছে। রিক্সাটি হাসপাতালের কাছেই পার্ক করা ছিল।
বলাবাহুল্য, গত বছর সারইয়াব স্ট্রীটে বেশ কয়েকবার শিয়াদের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয় এবং এ সকল হামলায় উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি শহীদ ও আহত হয়েছে।#