১৩ মার্চ ২০১৩ - ০৩:৩৮

আল-আওয়ামিয়া শহরের পার্শ্ববর্তী অঞ্চলে একটি পুলিশ চেক পয়েন্টের কাছে ‘আল-সুওয়াইমিল’ নামক এক ব্যক্তির উপর খুব কাছ থেকে গুলি চালিয়েছিল স্বৈরাচারী সরকারী বাহিনী। মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেও তাকে হাসপাতালে না নিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী’র সদস্যরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি নিরাপত্তা বাহিনী গত সোমবার (১১ই মার্চ) বিকেলে, এদেশের কাতিফ প্রদেশের আল-আওয়ামিয়া শহরের বাসিন্দা ‘আব্দুল্লাহ সুওয়াইমিল’কে ১৪ মাস আটক রাখার পর মুক্তি দিয়েছে।

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী’র সদস্যরা গত ২০১২ সালের জানুয়ারী মাসে –যেদিন এসাম আবু আব্দুল্লাহ স্বৈরাচারী সরকারী বাহিনী’র গুলিতে শহীদ হয়েছিলেন- গ্রেপ্তার হন।

সংগ্রামী যুবকদের ভাষ্যমত ‘আল-মুওয়াইসিল’ আল-আওয়ামিয়া শহরের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত একটি পুলিশ চেক পয়েন্টের কাছে স্বৈরাচারী সরকারী বাহিনী’র কর্তৃক গুলিবিদ্ধ হন। তার মাথা ও বুক লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন, এ সময় তাকে হাসপাতালে না নিয়ে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে যে, তিনি ছিলেন একজন সাধারণ নাগরিক এবং স্বৈরাচারী সরকারী বাহিনী কোন অপরাধ ছাড়াই তাকে গুলি করে আহত এবং গ্রেপ্তার করেছিল। অবশেষে দীর্ঘ ১৪ মাস পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।

বলাবাহুল্য, ‘এসাম আবু আব্দুল্লাহ’র যেদিন শহীদ হয়েছিলেন সেদিন আল-আওয়ামিয়া শহরের বেশ কয়েকজন বাসিন্দাও আহত হয়ে। স্বৈরাচারী সরকারী বাহিনী আহতদেরকে হাসপাতালে না নিয়ে গ্রেপ্তার করেছিল।#