আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : উক্ত সম্মেলনে ‘হালালের প্রকৃত অর্থ’, বর্তমান বিশ্বে ‘হালাল শিল্পের গুরুত্ব’ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। সম্মেলনটি স্পেনের কোর্ডোবা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলন প্রখ্যাত শিক্ষক, বিশেষজ্ঞ ও হালাল শিল্পখাতে সক্রিয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। বক্তাগণ হালাল পন্য ও হালাল সেবা বিষয় ভিত্তিক বিশ্লেষণধর্মীয় বক্তব্য রাখবেন।
এর অবকাশে সফল হালাল পন্য উত্পাদনকারীগণ এবং হালাল সনদ পত্র প্রদানের বিষয়ে বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে।
এছাড়া সম্মেলনের অবকাশে ‘হালাল খাদ্য রান্না’ শীর্ষক এক উত্সবের আয়োজন করা হয়েছে। এ উত্সবে প্রস্তুতকৃত হালাল খাদ্য দ্বারা উপস্থিতদেরকে আপ্যায়ন করা হবে।
স্পেনের ইসলামিক কমিশনের পরিসংখ্যানের ভিত্তিতে স্পেনে প্রায় ১ কোটি ৪০ লাখ মুসলমান বসবাস করে।
উল্লেখ্য, ইসলাম; অনুসারীদের দিক থেকে স্পেনের দ্বিতীয় ধর্ম হিসেবে বিবেচিত। ১৯৬৭ সাল হতে দেশটিতে ইসলাম ধর্মকে স্বীকৃতি প্রদান করা হয়।#291423.jpg