১৩ মার্চ ২০১৩ - ২০:৩০

আফগানিস্তানের জাতীয় সংসদের স্পিকার আব্দুর রউফ ইব্রাহিমির বাবা ও ভাইসহ চারজন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা আবনা : আফগানিস্তানের জাতীয় সংসদের স্পিকার আব্দুর রউফ ইব্রাহিমির বাবা ও ভাইসহ চারজন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব জেলায় এক আত্মঘাতী হামলায় তারা নিহত হন।

হামলায় নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া, স্পিকারের এক ভাই ও জেলা পুলিশ প্রধানসহ আরো ছয়জন আহত হয়েছেন। তবে, প্রত্যক্ষদর্শী কেউ কেউ জানিয়েছেন, হামলায় নিহত হয়েছে অন্তত ২০ জন।

পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি বোরকা পরে আত্মঘাতী হামলা চালায় এবং এতে সে নিজেও নিহত হয়। আফগানিস্তানের জাতীয় খেলা বাযকাশি দেখার সময় আত্মঘাতী হামলাটি হয়েছে। 

কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করেনি তবে, হামলার জন্য তালেবানদেরকেই দায়ী করা হচ্ছে। কারণ এর আগে তালেবানরা এ ধরনের হামলা চালিয়েছে।#রেডিও তেহরান