১৫ মার্চ ২০১৩ - ১১:৩০

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমসমূহ ঘোষণা করেছে যে আজ দেশের সিন্ধু রাজ্যের রাজধানী করাচীতে এক বোমা বিস্ফোরণে ৮ ব্যক্তি হতাহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানের করাচী শহরের আব্বাস টাউন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর সন্ত্রাসীদের বোমা হামলায় আবারও প্রকম্পিত হল সিন্ধু রাজ্যের প্রধান এ শহরটি। করাচী পুলিশ জানিয়েছে যে, আজ (শুক্রবার, ১৫ই মার্চ) ভোরে করাচী’র লান্ধি স্ট্রীটের ‘মুযাফফার আবাদ’ এলাকায় একটি বিস্ফোরণ ঘটে। ঐ বিস্ফোরণে অন্তত ৩ ব্যক্তির প্রাণহানী ঘটেছে এবং অপর ৫ জন আহত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অজ্ঞাত হামলাকারীরা রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ীতে বিস্ফোরক দ্রব্য রেখে দূর হতে রিমোর্টের মাধ্যমে তার বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণে আহতদেরকে দ্রুত করাচী সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং এর সাথে জড়িতদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এ রিপোর্ট লেখা অবধি কোন দল বা ব্যক্তি হামলার দায়িত্ব স্বীকার করেনি।#