আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের ‘লামার’ টিভি চ্যানেল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে, মার্কিন ঐ সেনা চলতি মাসের ৩ তারিখে ‘কান্দাহার’ প্রদেশে আহত হয়।
প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, ২৬ বছর বয়স্ক ঐ মার্কিন সেনা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মারা গেছে।
মার্কিন এ সেনার নিহত হওয়ার মধ্য দিয়ে চলতি বছরের শুরু হতে এ পর্যন্ত আফগানিস্তানে ১৫ জন মার্কিন সেনা নিহত হল।
গত সপ্তাহেও আফগানিস্তানের ‘ভারদাক’ স্কয়ারে আফগান এক সৈন্যের চালানো গুলিতে ২ জন মার্কিন সেনা নিহত হয়। এছাড়া গত মঙ্গলবার কান্দাহার প্রদেশে বিদেশী সৈন্যদের একটি হেলকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন মার্কিন সৈন্য নিহত হয়।#