২১ মার্চ ২০১৩ - ০৮:১১

সিরিয়ায় তত্পর সশস্ত্র সন্ত্রাসী বাহিনী কর্তৃক এ দেশের বেসামরিক জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে স্বতন্ত্র তদন্তের জন্য জাতিসংঘের প্রতি দাবী জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : জাতিসংঘে সিরিয় প্রতিনিধি ‘বাশার আল-জাফারী’ ঘোষণা করেছেন, সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি অঞ্চলে উগ্রতাবাদী সন্ত্রাসী দল কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে স্বতন্ত্র তদন্তের জন্য জাতিসংঘের মহাসচিব ‘বান কি মুনে’র বরাবর আবেদন জানানো হয়েছে।

তিনি বলেন : বেসামরিক লোকদের উপর অমানবিক এ হামলার তদন্তের জন্য একটি দক্ষ ও বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের প্রতি আবেদন জানানো হয়েছে।

জনাব আল-জাফারী বলেন : সিরিয়ায় যুদ্ধরত ‘জিবহাতু আন-নাসরাহ’সহ অন্যান্য সন্ত্রাসী দলগুলো বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহারের মাধ্যমে এটা স্পষ্ট করেছে যে, তারা তাদের স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে এমনিক বেসামরিক লোকদের বিরুদ্ধেও যেকোন প্রকার অস্ত্র ব্যবহার করতে পিছুপা হবে না।

বলাবাহুল্য, সিরিয়ায় তত্পর সশস্ত্র সন্ত্রাসীরা গত মঙ্গলবার (১৯শে মার্চ) রাসায়নিক দ্রব্য ভর্তি একটি ক্ষেপণাস্ত্র এদেশের আলেপ্পো প্রদেশের ‘খান আল-আসাল’ অঞ্চলের বেসামরিক লোকদের উদ্দেশ্য নিক্ষেপ করে। এতে ২৫ ব্যক্তি নিহত এবং ১ শতাধিক লোক আহত হয়।#