২৩ মার্চ ২০১৩ - ১৬:১৫

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনী’র সাথে তালেবান জঙ্গীদের সংঘর্ষে ৯ জন তালেবান জঙ্গী নিহত এবং অপর ৭ জন গ্রেপ্তার হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার (২৩শে মার্চ) এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, আফগানিস্তানের বাদাখশান, কান্দাহার ও হোলমান্দ প্রদেশে আফগান সৈন্যদের পরিচালিত অভিযানে ৯ জন তালেবান জঙ্গী নিহত এবং ৭ জন আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে : এ সকল অভিযানে আফগান সৈন্যরা বিভিন্ন অস্ত্র এবং হাতে তৈরী মাইন উদ্ধার এবং ৭ জন তালেবান জঙ্গীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এ সকল সংঘর্ষে আফগান সরকারি বাহিনী’র কোন ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছিলেন যে, বিগত বছরে বিভিন্ন সংঘর্ষ ও অভিযানে ১ হাজার ৮ শত আফগান সৈন্য নিহত হয়েছে।#