আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার সরকার বিরোধী জোটের নেতৃত্ব দানকারী ‘আহমাদ মায়াজ আল-খাতিব’ পদত্যাগ করেছেন।
তিনি এক বিবৃতিতে জানিয়েছেন : আমি পদত্যাগ করছি, যাতে স্বাধীনভাবে আরো অনেক কর্মকাণ্ডে অংশ নিতে পারি।
ফেইসবুক ওয়ালে প্রকাশিত ঐ বিবৃতিতে মায়াজ আল-খাতিব লিখেছেন : আমি সিরিয়ার জনগণ ও মহান প্রতিপালকের নিকট অঙ্গিকার করেছিলাম যে, যদি পরিস্থিতি রেডলাইন অতিক্রম করে তবে আমি পদত্যাগ করবো।
উল্লেখ্য, তিনি তার পদত্যাগের এ সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কিছু লেখেন নি।#