২৩ মার্চ ২০১৩ - ১৯:৩০

মিয়ানমারে মুসলিমবিরোধী দাঙ্গা চলছে। গতরাতে নতুন করে পুড়িয়ে দেয়া হয়েছে আরো অন্তত ৪৩টি মসজিদ ও বাড়ি।

বার্তা সংস্থা আবনা : মিয়ানমারে মুসলিমবিরোধী দাঙ্গা চলছে। গতরাতে নতুন করে পুড়িয়ে দেয়া হয়েছে আরো অন্তত ৪৩টি মসজিদ ও বাড়ি। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। ইয়ামেথিন শহরের একজন স্থানীয় কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, গতরাতে অন্তত ৪৩টি মসজিদ ও বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। বেশিরভাগ বাড়িই মুসলমাদের।

এদিকে, মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দাঙ্গা কবলিত মেইকটিলা শহর থেকে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মিয়ানমারের মুসলিম বিরোধী দাঙ্গা কবলিত মেইকটিলা শহরে জরুরি অবস্থা জারি করা হয়। রাজধানী নেইপেইদাও থেকে ১৩০ কিলোমিটার উত্তরের ওই শহরে কয়েক দিনের দাঙ্গায় এ পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে।

এ ছাড়া সেখানে দু’টি মসজিদ, দু’টি মাদ্রাসা এবং মুসলমানদের কয়েকশ’ ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস করা হয়েছে। উগ্র বৌদ্ধদের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের প্রধান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হেমারাতুল ইসলাম মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ওয়াজিদসহ চারজন শীর্ষস্থানীয় আলেম নিহত হয়েছেন। এছাড়া, মাদ্রাসার ২৮ জন ছাত্রও নিহত হয়েছে।#রেডিও তেহরান