যারাই সিরিয়াতে অস্ত্র তুলে নিয়েছে অথবা অস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করেছে প্রকৃত অর্থে তারা সকলেই সিরিয় জাতিকে আঘাত করেছে -এ কথা উল্লেখ করে সিরিয়ার সরকার বিরোধী কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য বলেছেন : সিরিয়ার সরকার বিরোধী (সশস্ত্র) অভিবাসীদের জোট প্রধানের পদত্যাগের রহস্য ফাঁশ করেছেন।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার সরকার বিরোধী কেন্দ্রীয় কাউন্সিলের (অভ্যন্তরীন) সদস্য ‘আহমাদ আল-আসরাভী’ বলেছেন : সরকার বিরোধী জোটের মাঝে, ক্ষমতা হাতে নেওয়ার বিষয়ে মৌলিক দ্বন্দ রয়েছে এবং প্রতিটি দলই চেষ্টা করে নিজেদেরকে সিরিয়ার জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে। আর এ কারণেই ‘আহমাদ মোয়াজ আল-খতিব’ পদত্যাগ করেছেন। অথচ কিছুদিনের মধ্যে আরবলীগের সিরিয়ার আসন তাকে দেওয়ার কথা ছিল।
সিরিয়ার সরকার বিরোধীদের জোট প্রধান গতকাল রবিবার (২৪শে মার্চ) পদত্যাগ করেছেন।
আরব বিশ্বের রাজনৈতিক মহল মনে করছে আল-খতিবের এ পদত্যাগ, আরব লীগে সিরিয়ার আসন (সশস্ত্র) সরকার বিরোধীদেরকে প্রদান করার লক্ষ্যে কাতার ও সৌদি আরবের প্রচেষ্টাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করবে।
সিরিয়ার সরকার বিরোধী কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য, মোয়াজ আল-খাতিবের পদত্যাগ কারণ এভাবে উল্লেখ করলেও মোয়াজ আল-খাতিব তার ফেইসবুক ওয়ালে উল্লেখ করেছিলেন যে, অধিক তত্পরতার চালানোর লক্ষ্যে স্বাধীন থাকার জন্য তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেছিলেন যে, একটি আনুষ্ঠানিক পদে থেকে এমন অনেক কাজ রয়েছে যা তিনি করতে পারতেন না।
আল-আসরাভি, সরকার বিরোধী জোটের নিকট আহবান জানিয়েছেন যে, যেন তারা তাদের ভুলের পূরাবৃত্তি না ঘটায় এবং সিরিয়া সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে পদক্ষেপ গ্রহণ করে, এছাড়া তিনি আল-খাতিবের পদক্ষেপসমূহের সুক্ষ্ম পূনর্বিবেচনা করার প্রতি আহবান জানান। কেননা সিরিয়ায় বর্তমানে রাজনৈতিক সমাধান প্রয়োজন এবং বর্তমান পরিস্থিতি অব্যাহত রাখা দেশের স্বার্থসিদ্ধ নয়।
তিনি বলেন : মোয়াজ আল-খাতিব ইতিপূর্বে সরকারের সাথে সংলাপ, সিরিয়া সংকট নিরসন এবং রাজনৈতিক সমাধানকে স্বাগত জানিয়েছিলেন।
তিনি আরো বলেন : বর্তমানে সিরিয়া একটি অজানা ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে এবং এ পরিস্থিতি হতে বেরিয়ে আসতে সরকারের উচিত আলোচনায় বসার জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করা, যাতে দেশে মৌলিক পরিবর্তন সাধনের মাধ্যমে দেশকে গণতন্ত্র ভিত্তিক সরকার গঠনের দিকে নিয়ে যাওয়া যায়।
আল-আসরাভি বলেন : উভয় পক্ষের পক্ষ হতে সহিংসতা বন্ধের মাধ্যমে আলোচনার জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করা সম্ভব।#