বার্তা সংস্থা আবনা : বিখ্যাত মার্কিন চিন্তাবিদ ও ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কি বলেছেন, নৈতিক অধঃপতন এবং আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ার কারণে ইসরাইলের ধ্বংস অনিবার্য।
সম্প্রতি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, সামরিক ও আধিপত্যকামী নীতির ফলে ইসরাইল নৈতিক অধঃপতনের শিকার হয়েছে এবং কোণঠাসা হয়ে পড়েছে।
চমস্কি বলেছেন, ইসরাইলের ভবিষ্যত হল বিলুপ্তি অর্থাত ইহুদিবাদী ইসরাইল শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। আর ইসরাইলের বিলুপ্তির দিন তেমন দূরে নয়।
চমস্কি আরব বিশ্বের বিপ্লবগুলোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কের ধরণকে পরিহাস করে বলেছেন, জনমত জরিপে দেখা গেছে মিশরের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ জনগণ আমেরিকা ও ইসরাইলকেই তাদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন।
তিনি মধ্যপ্রাচ্যের ব্যাপারে ওবামার বড় বড় প্রত্যাশাগুলোকে দুরাশা বা কল্পনা বলে অভিহিত করেছেন।
চমস্কি ওবামার কথিত 'পরিবর্তনের শ্লোগান' ও আশাবাদকে অর্থহীন বলেও মন্তব্য করেন।#রেডিও তেহরান