বার্তা সংস্থা আবনা : ফিলিস্তিনের মোট ভূখণ্ডের শতকরা ৮৫ ভাগই দখল করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল।
ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা জানিয়েছে, হাজার হাজার বছর ধরে পৈত্রিক ও মাতৃভূমি হওয়ার সুবাদে ফিলিস্তিনিরা পুরো ফিলিস্তিনের মালিক হওয়া সত্ত্বেও বহিরাগত ইহুদিবাদী দখলদারদের হাত থেকে তারা মুক্ত রাখতে পেরেছে মাত্র ১৫ শতাংশ জমি।
ফিলিস্তিনের পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, পুরো ফিলিস্তিনের বর্তমান অধিবাসীর সংখ্যা এক কোটি ১৮ লাখ। এর মধ্যে শতকরা ৫১ জন দখলদার ইহুদিবাদী এবং ৪৯ শতাংশ হলেন ফিলিস্তিনি।
ইসরাইল ১৯৬৭ সালে পশ্চিম তীর দখল করে সেখানে বহিরাগত ইহুদিবাদীদের জন্য অবৈধ বসতি নির্মাণ শুরু করে। এখন সেখানে অবৈধ বসতির সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।
এ ছাড়াও দখলদার ইসরাইল পশ্চিমতীরে যে বর্ণবাদী দেয়াল নির্মাণ করেছে তার মোট দৈর্ঘ্য হবে ৭৮০ কিলোমিটার এবং এরি মধ্যে এই দেয়ালের ৬১ শতাংশের নির্মাণ কাজ শেষ করেছে দখলদার কর্তৃপক্ষ। এই দেয়াল নির্মাণের ফলে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি মুসলমানদের প্রথম কেবলা অধ্যুষিত বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেম শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ওই ফিলিস্তিনিরা বর্ণবাদী এই দেয়ালের কারণে বায়তুল মোকাদ্দাস শহরে জীবন-যাপনের সুযোগ হারাচ্ছেন।#রেডিও তেহরান