আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মিয়ানমারের মুসলমানদের উপর সহিংস ও নৃশংস হামলার নিন্দা জানিয়েছে। এদেশের অন্যান্য অঞ্চলেও সহিংসতা ছড়িয়ে পড়া এবং মুসলমানদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রবণভাবে বর্ণবাদী ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে : এ বিপর্যয় মোকাবেলায় মিয়ানমার সরকারের পদক্ষেপের বিষয়ে খোঁজ-খবর রাখছে মিশর। এদেশে ফেতনা সৃষ্টিকারীদেরকে গ্রেপ্তার এবং সংখ্যালঘু মুসলমানদের জান ও মালের উপর হামলার সাথে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানাচ্ছি। এছাড়া মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী পদক্ষেপ ও বৈষম্যতার ইতি টানতে মিয়ানমার সরকারের দ্রুত ও কার্যকরী পদক্ষেপ কামনা করছি।
বিবৃতিতে ইসলামি সমন্বয় সংস্থাকে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নিকট জরুরী সাহায্য সহযোগিতা প্রেরণের লক্ষ্যে এদেশে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানানো হচ্ছে।#