আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি গণমাধ্যম কিছুক্ষণ পূর্বে ঘোষণা করেছে যে, জেদ্দা’র বাদশাহ আব্দুল আযিয বিমানবন্দর অভ্যন্তরে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়া একটি ট্যাংকারের ধাক্কায় ২ জন ইরানি যায়ের নিহত এবং অপর ২ জন আহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে ঘটনার শিকার ইরানি হাজ্বীরা জেদ্দা-তেহরান বিমানের অপেক্ষা করছিলেন এ সময় পানির একটি ট্যাংকার গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষারত ঐ যাত্রীদেরকে ধাক্কা দেয়।
যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পানির ঐ ট্যাংকার বিমানবন্দর ঢুকে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তেহরান শহরের ‘পারি আরফা’ (৭৮) এবং ‘যাহরা আতাশযা’ (৬১) প্রাণ হারিয়েছেন এবং ‘তাহেরে শাদতাকাম’ ও ‘হাদী রাঈসী’কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।#
