প্রতিবেদনে বলা হয়েছে, আওরাঙ্গি টাউনের আঞ্চোলি এলাকায় সৈয়দ জাফারকে উদ্দেশ্যকে করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে আগাখান হাসপাতালে নেওয়া হলে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সিপাহে সাহাবাসহ অন্যান্য উগ্রতাবাদী সন্ত্রাসী দল নিরীহ শিয়া মুসলমানদের উপর গণহত্যা ও গুপ্ত হামলা চালালেও সরকার এ বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলশ্রুতিতে সন্ত্রাসীরা অধিক সাহসের সাথে শিয়া হত্যা অব্যাহত রেখেছে।#