৯ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
ফের ইরানে হামলা চালানোর হুমকি দিল আমেরিকা

আবারও ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে আমেরিকা।

বার্তা সংস্থা আবনা : আবারও ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে আমেরিকা।

গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরাইল সফরে গিয়ে এই হুমকি দিয়েছেন।  সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের হামলার সমর্থনে এক বক্তৃতা দেন।

কেরি গতকাল পূর্ব বায়তুল মোকাদ্দাসে দখলদার ইসরাইলি প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে  সাক্ষাতে তাকে আশ্বস্ত করে বলেছেন," ইরানের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেয়ার পথই খোলা রাখা হয়েছে। তবে আমরা এখনও কূটনৈতিক সমাধান খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশ্য আমাদের চোখ খোলা রয়েছে এবং আমরা বুঝতে পারছি যে সময় এগিয়ে যাচ্ছে।"

এদিকে, মার্কিন সরকারের এইসব হুমকির পরই আজ (মঙ্গলবার) তিনটি গুরুত্বপূর্ণ ও নতুন পরমাণু স্থাপনা উদ্বোধন করেছে ইরান।

ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে দেশটিতে সামরিক হামলার হুমকি দিয়ে আসছে বলদর্পী পশ্চিমা গোষ্ঠী। জবাবে ইরান বলেছে, শত্রুদের যে কোনো হামলার কঠোরতম জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে তেহরান এবং পাল্টা সে হামলায় বিশ্বের মানচিত্র থেকে অবৈধ ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব মুছে দেয়া হবে।#