১৪ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
বালিতে বিমান দুর্ঘটনা: ১০৮ আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ সাগরে

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের রানওয়েতে নামতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে একটি বিমান। শতাধিক যাত্রী নিয়ে বিমানটি সাগরে অগভীর পানিতে আছড়ে পড়ে।

বার্তা সংস্থা আবনা : ইন্দোনেশিয়ার বালি দ্বীপের রানওয়েতে নামতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে একটি বিমান। শতাধিক যাত্রী নিয়ে বিমানটি সাগরে অগভীর পানিতে আছড়ে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষ আজ (শনিবার) দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে। বিমান কর্তৃপক্ষ ও সরকারি কর্মকর্তা জানিয়েছে, লায়ন এয়ার বোয়িং ৭৩৭ বালি দ্বীপের অবকাশ কেন্দ্রে অবতরণের সময় রানওয়ে ফসকে অগভীর পানিতে গিয়ে আছড়ে পড়ে।

এসময় অবশ্য বোয়িংটির ১০০ যাত্রী ও ক্রু’র সবাই মারাত্মক ক্ষতি থেকে বেঁচে যায়।

বিমানটি পশ্চিম জাভা থেকে রওনা হয়ে বালির নুরা দ্বীপে নামছিল। বিমানে ১০১ যাত্রী ও সাতজন কেবিন ক্রু ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

টেলিভিশনে প্রচারিত ভিডিও চিত্রতে দুর্ঘটনা কবলিত বিমানটিকে অগভীর পানিতে ভাঁসতে দেখা যায়।#