১৫ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
হামলার চেষ্টা হলে মুহূর্তের মধ্যে জবাব: ইরানি কমান্ডার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হাজিজাদেহ বলেছেন, ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইল হামলা চালানোর চেষ্টা করলে মুহূর্তের মধ্যে তার জবাব দেয়া হবে।

 

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হাজিজাদেহ বলেছেন, ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইল হামলা চালানোর চেষ্টা করলে মুহূর্তের মধ্যে তার জবাব দেয়া হবে।

তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি যেমন স্বল্পতম সময়ের মধ্যে পাল্টা হামলার নির্দেশ দিয়েছেন ঠিক তেমনটিই করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। তবে ইহুদিবাদী ইসরাইল এমন ভুল করবে না বলে জেনানেল হাজিজাদেহ আশা করেন।

ফার্সি নতুন বছর উপলক্ষে দেয়া এক বাণীতে ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, ইরানের ওপর হামলা চালানোর চেষ্টা করলে ইসরাইলকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে। ওই বাণীতে সর্বোচ্চ নেতা আরো বলেন, ইসরাইলের নেতারা মাঝেমধ্যেই ইরানের ওপর হামলা চালানোর হুমকি দিয়ে থাকেন। কিন্তু এ ধরনের বোকামিপূর্ণ কাজ করেন তাহলে তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইসরাইল মাঝেমধ্যেই তেহরানের বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে থাকে।