আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের গণজাগরণ শুরু হওয়ার পর স্বৈরাচারী আলে খলিফা সরকার ঘৃণ্য এক পদক্ষেপে এদেশের প্রায় ৩৮টি মসজিদ ভেঙ্গে দেয়।
মসজিদ ভাঙ্গার ঘটনার দুই বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্থ মসজিদসমূহের সংস্কারের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা ভেঙ্গে দেওয়া মসজিদগুলো সংস্কারের জন্য বারংবার প্রতিশ্রুতি দিলেও তারা এ কাজে কোন পদক্ষেপ নেয়নি।

ভেঙ্গে দেওয়া মসজিদসমূহ সংস্কারের জন্য এদেশের জনগণের প্রতি আহবান জানিয়েছিল ১৪ই ফেব্রুয়ারীর বিপ্লবী জোট। জনগণ কিছু কিছু মসজিদের সংস্কার করলেও স্বৈরাচারী সরকারের সৈন্যরা পূনরায় তা ভেঙ্গে দিয়েছে।

সরকার কর্তৃক মসজিদ ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে বাহরাইনের জনগণ মসজিদের স্থানে সামিয়ানা টাঙিয়ে নামায আদায় করা শুরু করেছে।



এদিকে বাহরাইনের বিভিন্ন মসজিদ ভেঙ্গে দেওয়ার দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষে বাহরাইনের আল-উইফাক মুভমেন্ট ধর্মীয় মূল্যবোধ রক্ষার্থে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। এর মধ্যে মসজিদ ভাঙ্গার প্রতিবাদে বিশেষ সপ্তাহের আয়োজন ও ভেঙ্গে দেওয়া মসজিদসমূহের চিত্র প্রদর্শনী ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া মসজিদ ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে বাহরাইনের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করেছে জনগণ। এ সময় তারা ভেঙ্গে দেওয়া ঐ সকল মসজিদের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে নামায আদায় করেন এবং মসজিদ সংস্কারের দাবী জানান।
স্বৈরাচারী আলে খলিফা সরকারি বাহিনী কর্তৃক ভেঙ্গে দেওয়া মসজিদসমূহের ছবি :
আল-যাঞ্জ অঞ্চলে অবস্থিত শেইখ ইব্রাহিম মসজিদ (আল-আলভিয়্যিন)

ভেঙ্গে ফেলার আগে

ভেঙ্গে ফেলার পর
আল-মাহুয অঞ্চলে অবস্থিত ‘আল-ওয়াতিয়্যাহ’ মসজিদ (কাদামুল মাহদী)

ভেঙ্গে ফেলার আগে

ভেঙ্গে ফেলার পর
সাতরাহ অঞ্চলে অবস্থিত ‘আল-আবেদ’ মসজিদ

ভেঙ্গে ফেলার আগে
