১৭ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
আবারো ইরানে হামলা চালানোর হুমকি দিল ইসরাইল

আবারো ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সামরিক আগ্রাসন চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

বার্তা সংস্থা আবনা : আবারো ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সামরিক আগ্রাসন চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। অবৈধ এ রাষ্ট্রের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল বেনি গান্তজ বলেছেন, তারা নিজেরাই ইরানরে ওপর হামলা চালাতে পারে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে ইসরাইলের সরকারি রেডিওকে দেয়া সাক্ষাতকারে গতকাল তিনি এ বাগাড়ম্বর করেছেন।

গান্তজ বলেন, “এ বিষয়ে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে এবং সময় হলে আমরা সিদ্ধান্ত নেব হামলা চালাতে হবে কিনা।”

সম্প্রতি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোনসহ আরো কয়েকজন ইহুদিবাদী কমকর্তা একই ধরনের মন্তব্য করেছেন। এর মধ্যে নেতানিয়াহু বলেছেন, ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা যথেষ্ট বলে গণ্য নাও হতে পারে। আর ইয়ালোন বলেন, ইরানের পরমাণু কর্মসূচি হচ্ছে বিশ্বের জন্য সবচেয়ে বিপজ্জনক হুমকি।