১৮ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
হোমসের কৌশলগত গ্রাম এখন সিরিয় বাহিনীর দখলে

সিরিয়ার সরকারি বাহিনীর সদস্যরা মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের একটি কৌশলগত গ্রাম আবার দখল করেছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার সরকারি বাহিনীর সদস্যরা মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের একটি কৌশলগত গ্রাম আবার দখল করেছে। সিরিয়ার সেনারা বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে তারই অংশ হিসেবে ওই কৌশলগত গ্রাম দখল করেছে তারা।

লেবানন সীমান্তবর্তী আবেল গ্রামটিকে বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি বলে বিবেচনা করা হতো। রাজধানী দামেস্ক, হোমস এবং আলেপ্পো শহরে যাওয়ার জন্য যে মহাসড়ক রয়েছে তার মাত্র চার কিলোমিটার দূরে এ গ্রামের অবস্থান। সে কারণে এ দখলের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কিছুদিন আগেও আলেপ্পোর কাছে একটি কৌশলগত এলাকা দখল করেছে সিরিয় সেনাবাহিনী।

সিরিয়ার সামরিক বাহিনীর সাম্প্রতিক এসব সফলতা বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সিরিয়ার সরকারের বিরুদ্ধে আল-কায়েদার জঙ্গিদের লেলিয়ে দেয়ার কারণে কয়েকটি পশ্চিমা দেশকে চড়া মূল্য দিতে হবে বলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সতর্ক করে দেয়ার পর দেশটির সেনাবাহিনীর এ সফলতার খবর বের হলো।