আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ফকিহ পরিষদের সদস্য আয়াতুল্লাহ রেজওয়ানী গতরাতে -শুক্রবার, ১৯শে এপ্রিল- তেহরানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি ১৯৩০ সালের ২৩শে সেপ্টেম্বর ইরানের খোমাইন শহরে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে নবম শ্রেণী শেষ করার পর ধর্মীয় শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ইরানের কোম নগরিতে আসেন। কোম নগরীতে হাওযা ইলমিয়ার বিশিষ্ট উস্তাদগণ আয়াতুল্লাহ সুলতানী তাবাতাবায়ী ও আয়াতুল্লাহ শেইখ আব্দুল জাওয়াদ ইসফাহানী’র নিকট ধর্মীয় শিক্ষা শুরু করেন। অতঃপর তিনি উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে আয়াতুল্লাহ বুরুজেরদী, আয়াতুল্লাহ মুহাক্কিক দামাদ ও আয়াতুল্লাহ ইমাম খোমেইনী (রহ.) এর উসুল ও ফিকাহ শাস্ত্র বিষয়ক দরসে খারিজে অংশগ্রহণ করেন।
২০ এপ্রিল ২০১৩ - ০৬:৫৫
News ID: 410952
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ফকিহ পরিষদের সদস্য আয়াতুল্লাহ রেজওয়ানী গতরাতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)