২১ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
আফগানিস্তানে ৮ তালেবান জঙ্গী নিহত

বিভিন্ন অঞ্চলে পরিচালিত আফগান সামরিক বাহিনী ও বিদেশী সৈন্যদের যৌথ অভিযানে ৮ জন তালেবান জঙ্গী নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক গ্রেফতার হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার -২২শে এপ্রিল- এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, বিদেশী সৈন্য ও আফগান সামরিক বাহিনী’র কয়েকটি যৌথ অভিযানে ৮ তালেবান জঙ্গী নিহত এবং ১৯ জন গ্রেফতার হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে যে, এ সকল অভিযান কাবুল, নাঙ্গারহার, কান্দাহার, যাবুল ও পাকতিয়া প্রদেশে পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে হাল্কা ও ভারী বিভিন্ন অস্ত্রসহ উল্লেখযোগ্য সংখ্যক রাস্তায় পাতা মাইন উদ্ধার করতে সক্ষম হয়েছে আফগান সৈন্যরা।

উল্লেখ্য, সন্ত্রাস দমনের নামে বিগত ১১ বছরে আফগানিস্তানে হাজার হাজার বিদেশী সৈন্য মোতায়েন করা সত্ত্বেও এদেশে অস্থিতিশীল এখনো বিরাজমান এবং সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতি আফগানিস্তানের জন্য এখনো বড় চ্যালেঞ্জ। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী সাদিক সিদ্দিকী সম্প্রতি জানিয়েছেন যে, এদেশে আফগান জঙ্গীদের হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।