আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাগদাদ হতে ১৮০ কিলোমিটার দক্ষিনে, নাজাফে আশরাফ শহরের প্রবেশমুখে এক গাড়ী বোমার বিস্ফোরণে অন্তত ৩ জন শহীদ এবং অপর ২৩ জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার -২৫শে এপ্রিল- নাজাফে আশরাফের ‘সাওরাতুল ইশরিন’ স্কয়ারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তি শহীদ এবং অপর ২০ জন আহত হয়েছিল। কিন্তু আজকে প্রাপ্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আহতদের মধ্যে আরো ২ ব্যক্তি শহীদ হয়েছেন। পাশাপাশি আহতদের সংখ্যঅ ২৩ জন উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ইরাকি পুলিশ কিছুক্ষণ পূর্বে ঐ বিস্ফোরণের সাথে জড়িতদের ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।