আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সম্প্রতি অধিকৃত অঞ্চলে একটি ড্রোন প্রবেশের সংবাদ প্রকাশের প্রতিক্রিয়ায় অধিকৃত হিফা সিটি মেয়র ‘ইউনি ইয়াহুফ’ পূনরায় এ দাবী উত্থাপন করেছেন যে, হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহকে টেরর করার মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে সকল হুমকি শেষ করা সম্ভব।
হিজবুল্লাহ ঐ ড্রোন প্রেরণের কথা নাকচ করার পর ইয়াহুফ এ ধরণের মন্তব্য করেছেন। তেলআবিব চেষ্টা করছে অধিকৃত ফিলিস্তিনী অঞ্চলে ড্রোন প্রেরণের ঘটনায় হিজবুল্লাহকে অভিযুক্ত করতে।
জায়নবাদী ইসরাইল ঘটনাটিকে বড় করে দেখাতে দাবী করছে যে, ঐ ড্রোনটি হিফায় রাসায়নিক কারখানার উপর হামলার উদ্দেশ্যে প্রেরিত হয়েছিল।
এদিকে কিছু কিছু আন্তর্জাতিক বিশ্লেষকের মতে ড্রোন প্রেরণের খবর প্রচারের মাধ্যমে ইসরাইল মধ্যপ্রাচ্যে নতুনভাবে যুদ্ধ শুরু করার পায়তারা করেছে।