বার্তা সংস্থা আবনা : ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরানের অগ্রগতির ধারা বন্ধ করার জন্য শত্রুরা যে সব ততপরতা চালিয়ে যাচ্ছে তা সফল হবে না। ইরানের আদর্শ কর্মীদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।
তিনি বলেন, ইরানের অগ্রগতি ঠেকিয়ে দেয়ার জন্য শত্রুরা সব অজুহাতকে কাজ লাগাচ্ছে কিন্তু এ সত্ত্বেও তারা ইরানি জনগণের দৃঢ় অঙ্গীকারকে সামান্য পরিমাণও দুর্বল করতে পারবে না।
প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, ইরানের ভেতরে বসে দেশের সব উন্নয়ন ও অগ্রগতি সব সময় অনুভব করা যায় না; কিন্তু দেশের বাইরে যারা বসে আছেন তারা আমাদের উন্নয়ন ধারাকে বিশ্লেষণ করছেন এবং ঐতিহাসিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর রাখছেন। তিনি বলেন, অগ্রগতির প্রতিটি শিখরই ইরানি জনগণ স্পর্শ করতে পারবে না এ কথা আমি বিশ্বাস করি না।
এ ছাড়া, এ পর্যন্ত ইরানের যে অগ্রগতি হয়েছে তাকে ‘চমতকার’ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ আরো বলেন, ইরানের সামনে আরো উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে।