২৮ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
সোহেল রানার বাবা কলু খালেক গ্রেফতার

সাভারে ধসে পড়া ভবন রানা পাজার মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক ওরফে কলু খালেককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বার্তা সংস্থা আবনা : সাভারে ধসে পড়া ভবন রানা পাজার মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক ওরফে কলু খালেককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল বুধবার সকাল ৯টার দিকে সাভার বাস স্ট্যান্ডের কাছে ৯তলা ভবন ‘রানা পাজা’ ধসে পড়ে। এতে পাঁচটি গার্মেন্টস কারখানায় কয়েক হাজার শ্রমিক কর্মরত ছিলেন। এ ঘটনায় এ পর্যন্ত চারশ’র অধিক লোকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২৫০০ জনকে। যাদের বেশির ভাগই বেঁচে থাকলে পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে হবে। এদিকে এ ঘটনায় এখনও সহস্রাধিক মানুষ নিখোঁজ রয়েছে।