৩ মে ২০১৩ - ০৩:০০
সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হাতে দুই শিয়ার শাহাদাত

পাকিস্তানের করাচী শহরের ‘মাঙ্গু পীর’ এলাকায় সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলায় দুইজন শিয়া মুসলিম শহীদ হয়েছেন। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : উগ্রতাবাদী ওয়াহাবী সন্ত্রাসী সংগঠন ‘সিপাহে সাহাবা’ নিরাপরাধ শিয়াদের উপর হত্যাকাণ্ড শুরু করার পূর্বে উপমহাদেশে শিয়া ও সুন্নি মাযহাবের অনুসারীরা বহু শতাব্দী ধরে পরস্পরের পাশে মুসলমান ভাই হিসেবে শান্তিপূর্ণ জীবন-যাপন করেছে। সিপাহে সাহাবা সন্ত্রাসীরা নৃশংসভাবে নিরাপরাধ নারী ও শিশুদের রক্তও ঝরাচ্ছে। সিপাহে সাহাবা দাবী করে যে, তারা রহমতের নবী হযরত মুহাম্মাদ (স.) এর ধর্মের অনুসারী, আর তাই নিজেদেরকে তারা ‘সিপাহে সাহাবা’ নামে নামকরণ করেছে। অথচ মহানবী (স.) ছিলেন রহমতের নবী এবং তারা নৃশংসভাবে বিনাপরাধে তাঁরই অনুসারীদের রক্ত ঝরায়।

পাকিস্তানে তত্পর শিয়া বিরোধী সন্ত্রাসী সংগঠন ‘সিপাহে সাহাবা’ গত বুধবারও এদেশের করাচী শহরে দু’জন শিয়া মুসলমানের উপর হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছে।

করাচী হতে আবনা প্রতিবেদক জানিয়েছেন, গত বুধবার -১লা মে- সিপাহে সাহাবা সন্ত্রাসীরা করাচীর ‘মাঙ্গু পীর’ অঞ্চলে ‘চামান আলী’ (৪৬) ও হেফজুল্লাহ (৩৯) এর উপর হামলায় চালায়। এ হামলায় তারা উভয়ে শহীদ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এ ঘটনায় ‘হাসান’ নামক আহলে বাইত (আ.) এর অপর এক অনুসারী আহত হয়। আহত ঐ ব্যক্তিকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবনা প্রতিবেদক আরো জানিয়েছেন যে, গতকাল বৃহস্পতিবার -২রা মে- করাচীতে এ দুই শহীদের জানাযা অনুষ্ঠিত হয়েছে। মাঙ্গু পীর অঞ্চলে অবস্থিত ‘ইমামিয়া’ মসজিদে অনুষ্ঠিত জানাযায় করাচীর বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করে।

উল্লেখ্য, বিগত কয়েক মাস যাবত করাচীতে পরিকল্পিতভাবে হত্যা ও বিস্ফোরণসহ শিয়া বিরোধী বিভিন্ন সন্ত্রাসী তত্পরতা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালে বিভিন্ন সন্ত্রাসী দলের হামলায় এ শহরের ১ হাজার ১ শত ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে বহু লোক।