৩ মে ২০১৩ - ০৩:৫৩
সিরিয়াতে জিহাদের ফতওয়া বাতিল

মসজিদুল আকসার পেশ ইমাম, ‘সিরিয়ায় জিহাদের আহবান’ শীর্ষক ফতওয়া শরিয়ত সম্মত নয় এবং অকার্যকর আখ্যায়িত করে সিরিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য ফিলিস্তিনের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মসজিদুল আকসার পেশ ইমাম ‘শেইখ সালাহুদ্দীন ইব্রাহিম আবু উরফাহ’ বলেছেন, ‘সিরিয়ায় জিহাদের আহবান’ শীর্ষক ফতওয়া –যা কিছু কিছু ব্যক্তিরা প্রদান করেছে- পরিপূর্ণরূপে অগ্রহণযোগ্য ও অকার্যকর এবং সিরিয়ার শত্রুদেরকে সন্তুষ্ট করতে এ ফতওয়া প্রদান করা হয়েছে।

কেন তারা ফিলিস্তিন রক্ষার্থে সৈন্য প্রেরণ করে না? –এ প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন : যদি তারা তাদের কথায় সত্যবাদী হয়ে থাকে তবে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল এ ধরণের আহবানের ক্ষেত্রে অগ্রাধিকার রাখে।

জনাব আবু উরফাহ বলেন : যে সকল দল ধর্মের নামে সিরিয়ায় আসছে তারা ধর্ম হতে দূরে। কেননা যারাই এ দেশে এসেছে তারা সাধারণ জনগণের রক্ত ঝরিয়েছে এবং মুসলমানদের রক্ত, সম্পদ ও সম্ভ্রমের দ্বারা ইসলামি পতাকাকে রঞ্জিত করেছে।

তিনি বলেন : যে নামেই তারা সিরিয়াতে আসুক না কেন তারা হচ্ছে বিশ্বাসঘাতক ও মিথ্যাবাদী।

সিরিয়াতে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার দাবী জানিয়ে তিনি বলেন : আমরা কখনই আমাদের ভাইদের প্রতি সমর্থন হতে কখনও হাত গুটিয়ে নেব না।