বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘোষণা দিয়েছে, শিগগিরি নতুন কম্ব্যাট ড্রোন উদ্বোধন করা হবে। দেশীয় সম্পূর্ণ প্রযুক্তিতে তৈরি এ ড্রোনের নাম দেয়া হয়েছে ‘হেমাসে’ বা ‘বীরত্ব’।
ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে-আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে এ ড্রোন উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ এবং প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি উপস্থিত থাকবেন।
ইরান ২০১০ সালের আগস্ট মাসে কারার নামে একটি দীর্ঘ পাল্লার ড্রোন উদ্বোধন করে। ড্রোনটি ভূমিতে অবস্থিত শত্রুর লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাতে পারে এবং অত্যন্ত দ্রুতগতিতে দীর্ঘপাল্লায় উড়তে পারে। এ ছাড়া, কারার ড্রোন তথ্য সংগ্রহের কাজও করতে পারবে।
গত সেপ্টেম্বর ও ডিসেম্বরে ইরান দু’ধরনের ড্রোন উদ্বোধন করেছে। গত কয়েক বছরে দেশটি সামরিক খাতে যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে তারই ধারাবাহিকতায় এসব ড্রোন উদ্বোন করা হয়।