১২ মে ২০১৩ - ০১:৫৯
আলে সৌদের সহযোগিতায় সৌদি মুফতির ফতওয়া

সৌদি আরবের প্রধান মুফতি সম্প্রতি সৌদি আরবের শাসক পরিবার আলে সৌদের সমর্থনে প্রদত্ত ফতওয়ায়, সৌদি আরবের অভ্যন্তরিন সমস্যার বিষয়ে স্যাটালাইট চ্যানেলসমূহে কথা বলাকে বিশ্বাসঘাতকতা ও অপরাধ বলে আখ্যায়িত করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের প্রধান মুফতি শেইখ আব্দুল আযিয বিন আব্দুল্লাহ আলে শেইখ ফতওয়া দিয়েছেন যে, সৌদি আরবের অভ্যন্তরিন সমস্যার বিষয়ে স্যাটালাইট চ্যানেলসমূহে সাক্ষাতকার দেওয়া হারাম এবং এ কাজ করা জনগণের উচিত নয়।

তিনি সৌদি সরকার বিরোধী ও সমালোচকদের সম্পর্কে বলেন : জনগণের উচিত এ সকল ব্যক্তিদের সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবগত করা। কেননা এ ধরণের ব্যক্তিদেরকে সাথে সহযোগিতা হচ্ছে বিশ্বাসঘাতকতা এবং শত্রুকে সহযোগিতা বলে বিবেচিত।

বিজাতীয় যে কোন চ্যানেলের সাথে যোগাযোগ করাকে হারাম ঘোষণা করে তিনি বলেন : এ সকল চ্যানেলের কুউদ্দেশ্য রয়েছে এবং তারা দেশের অভ্যন্তরে বিশৃংখলা সৃষ্টি করতে চায়, জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করে ঐক্য নষ্ট করা ব্যতীত আর কোন উদ্দেশ্য তাদের নেই।