আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে আফগান পুলিশ, সামরিক বাহিনী ও ন্যাটো বাহিনী’র ২৪ ঘন্টার এক যৌথ অভিযানে ২৬ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। এ সকল অভিযানে অপর ১৩ জন আহত হয়েছে।
তবে এতে আফগান নিরাপত্তা বাহিনী’র কোন সদস্য হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার বিষয়ে কোন অভিমত ব্যক্ত করেনি তালেবান।