১৩ মে ২০১৩ - ০১:৫৩

ইয়েমেনের এক সূত্র জানিয়েছে যে, এদেশের পূর্বাঞ্চলে ‘জাফরি শিয়া সোসাইটি’র প্রধানকে টেরর করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইয়েমেনের একটি বিশ্বস্ত সূত্র ঘোষণা করেছে যে, ইয়েমেনের জাফরি শিয়া সোসাইটির প্রধান ‘আলী ফারে’কে হত্যা করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা।

সূত্রটি জানিয়েছে, ইয়েমেনের পূর্ব অঞ্চলীয় ‘রাদা’ শহরে অবস্থিত তার বাড়ী থেকে বের হলে আলকায়েদা সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়, এতে তিনি শহীন হন।

মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা হামলার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। জনাব ফারে’কে ইতিপূর্বে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল।