১৮ মে ২০১৩ - ১৯:৩০
গোলান মালভূমি মুক্ত হতে পারে: ইরানি কমান্ডার

‌ইরানের সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল মাসুদ জাযায়েরি বলেছেন, সিরিয়ার কৌশলগত গোলান মালভূমি ইহুদিবাদী ইসরাইলের দখল থেকে মুক্ত করা অসম্ভব নয় এবং শিগগিরি এ অঞ্চলে মৌলিক পরিবর্তন ঘটবে।

বার্তা সংস্থা আবনা : ‌ইরানের সামরিক বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল মাসুদ জাযায়েরি বলেছেন, সিরিয়ার কৌশলগত গোলান মালভূমি ইহুদিবাদী ইসরাইলের দখল থেকে মুক্ত করা অসম্ভব নয় এবং শিগগিরি এ অঞ্চলে মৌলিক পরিবর্তন ঘটবে।

তিনি বলেন, “আগামী কয়েক মাসের মধ্যে আমরা এ এলাকায় মৌলিক পরিবর্তন দেখতে পাব যার পরিপ্রেক্ষিতে নতুন সিরিয়া দেখা যাবে।”

জেনারেল মাসুদ জাযায়েরি আরো বলেন, “নতুন সিরিয়া শত্রুর বিরুদ্ধে নতুন করে প্রতিরোধ শুরু করবে এবং আঞ্চলিক দেশগুলোর জন্য স্থিতিশীলতার বার্তা বহন করবে।”

গোলান মালভূমি মুক্ত করার প্রস্তুতি চলছে বলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ঘোষণা দেয়ার কয়েকদিন পর জেনারেল মাসুদ জাযায়েরি এসব মন্তব্য করলেন।

১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমি দখল করে নেয়। সে সময় ইহুবাদী বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকারও নিয়ন্ত্রণ নেয়। পরে ১৯৮১ সালে গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ডের অন্তর্ভূক্ত করে ইসরাইল।