১৯ মে ২০১৩ - ১৯:৩০
‘ইসরাইলি তত্পরতায় নজর আছে, সময়মতো জবাব হবে’

ইহুদিবাদী ইসরাইলের সমস্ত ততপরতার ওপর গভীরভাবে নজর রেখে চলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে উপযুক্ত সময়ে কঠোর জবাব দেবে তারা।

বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের সমস্ত ততপরতার ওপর গভীরভাবে নজর রেখে চলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে উপযুক্ত সময়ে কঠোর জবাব দেবে তারা। এসব কথা বলেছেন, ইরানের সংসদ সদস্য মুজতবা রহমানদোস্ত।

তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের অবৈধ সরকার ফিলিস্তিনের আল-কুদসসহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং দখল করা ভূখণ্ডে ইহুদিকরণ করার চেষ্টা করছে কিন্তু ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো ঠিকই সময়মতো দাঁতভাঙা জবাব দেবে। তারা আল-আকসা মসজিদ রক্ষার জন্যও প্রয়োজনীয় সবকিছুই করবে।

ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি নিউজ এজেন্সি-কে দেয়া সাক্ষাতকারে মুজতবা রহমানদোস্ত এসব কথা বলেছেন।  

ইরানের এ সংসদ সদস্য বলেন, বহু চেষ্টা সত্ত্বেও ইহুদিবাদী সরকার দখল করা ভূখণ্ডের ইসলামি পরিচয় মুছে ফেলতে এবং তার প্রধান শত্রু ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোকে দুর্বল করতে পারেনি।

গত ৮ এপ্রিল ইহুদিবাদী সেনারা পূর্ব বায়তুল মুকাদ্দাসে আল-আকসা মসজিদের বাইরে ফিলিস্তিনি তরুণদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং বেশ কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করে। এক পর্যায়ে অবৈধ ইহুদিরা আল-আকসা মসজিদের মধ্যে ঢুকে পড়ে এবং উস্কানিমূলক ততপরতা শুরু করে। গত ৭ মে আবার ইহুদিবাদী সেনা ও সেখানে বসবাসকারী ইহুদিরা আল-আকসা মসজিদের মধ্যে ঢোকে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এদিনও বহু ফিলিস্তিনি আহত হন এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। এ ছাড়া, ফিলিস্তিনের জমি জবরদখল করে সেখানে অবৈধ বসতি তৈরি করেই যাচ্ছে ইসরাইল।