২১ মে ২০১৩ - ১৮:৫৪

সিরিয়া সামরিক বাহিনীর পক্ষ হতে জানানো হয়েছে যে, সিরিয়া সিমান্তে জায়নবাদী ইসরাইলের একটি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয় সামরিক বাহিনী জানিয়েছে যে, জায়নবাদী ইসরাইলের একটি সামরিক যান যুদ্ধবিরতি সীমারেখা অতিক্রম করে সিরিয়া অভ্যন্তরে ‘বির আজাম’ গ্রামের দিকে অগ্রসর হলে সিরিয় সৈন্যরা ঐ যানটিকে উদ্দেশ্যে গুলি চালিয়ে তা ধ্বংস করে দেয়।

উল্লেখ্য, সিরিয়ার সামরিক বাহিনী আরো ঘোষণা করেছে যে, কোন ধরনের সীমা লঙ্ঘনের দ্রুত জবাব প্রদান করা হবে এবং যারাই সিরিয়ার সামরিক বাহিনী’র শক্তি পরীক্ষা করতে চাইবে তাদেরকে ভুলের মাশুল গুনতে হবে।