২৪ মে ২০১৩ - ০৫:৫৫

পাকিস্তানি গণমাধ্যম গতকাল জানিয়েছে যে, এদেশের বেলুচিস্তান রাজ্যের কোয়েটা শহরের উপকণ্ঠে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ২৯ ব্যক্তি হতাহত হয়েছে। নিহতদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশংকা করছেন পাকিস্তান কর্তৃপক্ষ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : প্রেসটিভি গতকাল -২৩শে মে- প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে যে, আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের দক্ষিন-পশ্চিম অঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।

পাকিস্তান কর্তৃকপক্ষ এ বিষয়ে জানিয়েছে যে, স্থিতিশীলতা বজায় রাখতে যে আধাসামরিক বাহিনী পাকিস্তান পুলিশকে সহযোগিতা করছে তাদের গাড়ী যাতায়াতের পথে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণটি কোয়েটা শহরের উপকণ্ঠে ঘটেছে।

এদিকে ফাইয়াজ সিম্বাল নামক জনৈক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, আহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনী’র সদস্য। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত কোন ব্যক্তি বা দল এ সন্ত্রাসী পদক্ষেপের দায়িত্ব স্বীকার করেনি।