২৬ মে ২০১৩ - ০৪:৪০

সিরিয়া সরকারের পক্ষ হতে জারীকৃত ওয়ারেন্টের অন্তর্ভুক্ত ৩৮ জন সন্ত্রাসী অস্ত্রসহ আত্মসমার্পন করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পলাতক ৩৮ জন সন্ত্রাসী গতকাল (শনিবার, ২৫শে মে) সন্ধ্যার দিকে দামেস্ক ও এর উপকণ্ঠ এবং ইদলিবে অস্ত্রসহ আত্মসমার্পন করেছে। আত্মসামর্পনকারী এ সকল ব্যক্তিরা আল-নুসরা ফ্রন্টের সদস্য।

গতকাল বিকেলে আল-কুসাইর অঞ্চলে আল-নুসরাহ ফ্রন্ট সন্ত্রাসীদের ১৭ জন সিরিয় সৈন্যদের নিকট আত্মসমার্পন করেছে।

এছাড়া আল-কুসাইর ও আলেপ্পোর আল-কালাসাহ অঞ্চলের সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।#