২৬ মে ২০১৩ - ১৯:৩০
জেনেভা সম্মেলনে অংশ নেবে দামেস্ক: মুয়াল্লেম

জেনেভায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবে দামেস্ক।

বার্তা সংস্থা আবনা : জেনেভায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবে দামেস্ক। ইরাকের রাজধানী বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম এ কথা ঘোষণা করেছেন। যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি।

মুয়াল্লেম আসন্ন এ সম্মেলনকে সিরিয়ার চলমান সঙ্কট সমাধানের চমতকার সুযোগ বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, দেশের চলমান সহিংসতা বন্ধের জন্য তার সরকার নীতিগতভাবে এ সম্মেলনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী জুন মাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ (রোববার) সকালে ওয়ালিদ আল-মুয়াল্লেম বাগদাদ সফরে যান এবং প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি ও পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারির সঙ্গে বৈঠক করেন।