বার্তা সংস্থা আবনা : ইরাকের রাজধানী বাগদাদে সিরিজ বোমা হামলায় ৭০ জনের বেশি নিহত ও বহু মানুষ আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাগদাদে আজ (সোমবার) যেসব হামলা হয়েছে তার মধ্যে সাদর এলাকার একটি ব্যস্ত বাজারের বিস্ফোরণ ছিল ভয়াবহ। সেখানে মারা গেছে অন্তত ১১ জন নিহত হয়েছে। এর পাশেই আরেকটি হামলায় মারা গেছে ১৩ জন।
বাগদাদের শিয়া মুসলমান অধ্যুষিত এলাকায় এসব হামলা হয়েছে। আজকের (সোমবার) হামলার পর দেশটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা যাবে কিনা তা নিয়ে আশঙ্কা জোরদার হয়েছে। সাম্পদ্রায়িক সম্প্রীতি অটটু রাখার প্রচষ্টো হিসেবে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকের ডাকে গত শুক্রবারও ইরাকে শিয়া-সুন্নি দু’সম্প্রদায়ের মানুষ একসঙ্গে জুমার নামায আদায় করেছে। তারপরও আজ এ হামলা হলো।
তবে আজকের হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। দেশটিতে আল-কায়েদা ও উগ্রবাদী গোষ্ঠী সম্প্রতি সাম্প্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে। এতে মূলত নিরীহ জনসাধারণ হতাহত হচ্ছে এবং বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে।
চলতি মে মাসের শুরু থেকে এ পর্যন্ত ইরাকে চারশ'র বেশি মানুষ বোমা হামলায় মারা গেছে।