২৭ মে ২০১৩ - ১৯:৩০
গোলান মালভূমিতে ইসরাইলি মহড়া; বাড়ছে উত্তেজনা

অধিকৃত গোলান মালভূমিতে সেনা উপস্থিতি বাড়াচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এর অংশ হিসেবে সেখানে ইসরাইলি সেনারা বড় ধরনের মহড়া শুরু করেছে।

বার্তা সংস্থা আবনা : অধিকৃত গোলান মালভূমিতে সেনা উপস্থিতি বাড়াচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এর অংশ হিসেবে সেখানে ইসরাইলি সেনারা বড় ধরনের মহড়া শুরু করেছে।

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলার পর যখন সামরিক উত্তেজনা বেড়ে চলেছে তখন এ ধরনের উস্কানিমূলক মহড়া ও সেনা বাড়ানোর খবর বের হলো।

গতকাল (সোমবার) থেকে সামরিক মহড়া শুরু করেছে ইসরাইল এবং এতে শত শত সেনা ও ট্যাঙ্ক অংশ নিচ্ছে।

ইসরাইলি হামলার পর ২১ মে সিরিয়াও গোলান মালভূমিতে ইসরাইলের একটি সামরিক যান ধ্বংস করেছে। এ বিষয়ে ইসরাইল লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর দোষ চাপানোর পায়তারা করছে বলে বিভিন্ন গণমাধ্যম খবর দিচ্ছে। অবশ্য, সিরিয়ার হামলার পর ইসরাইল দামেস্কের ভেতরে দু’টি রকেট ছোঁড়ে।

সিরিয়ার চলমান সহিংসতার জের ধরে পশ্চিমাঞ্চলীয় কুসাইর শহরে বিদিশ মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর যে অভিযান চলছে তাতে হিজবুল্লাহ যোদ্ধারা অংশ নিচ্ছেন। সব মিলিয়ে সিরিয়ার সঙ্কট আঞ্চলিকভাবে গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।